ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামায়াতে ইসলামীর উদ্যোগে কয়রায় শীতবস্ত্র বিতরণ

জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়রায় শীতবস্ত্র বিতরণ

মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা): শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা। সোমবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে চার শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।

শীতবস্ত্র বিতরণের সময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানবতার সেবায় মানুষের পাশে থাকে। তার অংশ হিসেবে আজ আমরা আপনাদের জন্য কিছু শীতের সামগ্রী নিয়ে এসেছি। আগামীতে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তিনি সমাজের সকল বিত্তবানদের শীতে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম, মোল্যা শাহাবুদ্দীন, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর সাইফুল্লাহ হায়দার, সেক্রেটারী মাওলানা আওছাফুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামীদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মো: আবু সাঈদ, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান সহ যুব বিভাগের সভাপতি জি এম মোনায়েম বিল্লাহ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular