ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জাসাফের উদ্যোগে কবি ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা

জাসাফের উদ্যোগে কবি ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা

‘ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম’ শীর্ষক সভায় আলোচনা, কবিতা ও গান পরিবেশন

ঢাকা প্রতিনিধি : ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম নিয়ে ঢাকায় সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় সাংস্কৃতিক ফোরামের (জাসাফ) উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

জাসাফ সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট গবেষক ও লেখক ডা. ফাহমিদ উর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রম্যলেখক ডা. আবদুল্লাহ খান, ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, শিশু-কিশোর সংগঠন আবাবীলের পরিচালক শেখ গোলাম আকবর, কবি রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), আলেমে দ্বীন শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, জাসাফের সহসভাপতি ও গবেষক শেখ নজরুল এবং কবি খালেদ সানোয়ারসহ অন্যরা।

অনুষ্ঠানে কবি ফররুখ আহমদের কবিতা ও গান পরিবেশন করেন কবি সাইফুল হক, দাবানলের সাবেক প্রধান পরিচালক আনিসুর রহমান শিপলু এবং জাসাফের সহসাধারণ সম্পাদক ও দাবানলের সাবেক প্রধান পরিচালক কাউসার আহমদ সোহাইলসহ অন্য শিল্পীরা।

জাসাফের সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নাট্যকার আলী কাউসার, গবেষক প্রকৌশলী হাসান সাকী, অঙ্কুরের পরিচালক শাহ শিহাব উদ্দিন, দাবানলের প্রধান পরিচালক ও শিল্পী সাইফ উল্লাহ সাহল, শিল্পী যোবায়ের হোসেন তাসলিম এবং ছাত্রনেতা মো. শাহজাহান সৈকত।

সভা শেষে ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কবির অনুরাগী অধ্যাপক মো. আবদুল জলিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular