ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজুলাই জাগরণ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি

জুলাই জাগরণ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি

নিউজ ডেস্ক: দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সোমবার থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে জুলাই পদযাত্রা-২০২৬ কর্মসূচি পালন করবে ।

রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব আলী আহসান জুনায়েদ, আতাউল্লাহ, মাহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ২০২৫ সালে দলের আত্মপ্রকাশের পর ২৫ জুলাই দেশের ৬৪ জেলা শহরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ আয়োজন করা হয়েছে।

এনসিপি জানায়, গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন হবে। উদ্বোধনী কর্মসূচিতে দলের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠকসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে। উত্তরাঞ্চলের কর্মসূচি পরিচালনা করবেন সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সারজিস আলম বলেন, এই পদযাত্রার মাধ্যমে স্থানীয় পর্যায়ে এনসিপির প্রার্থীদের পরিচিতি বাড়বে, সাংগঠনিক সক্ষমতা যাচাই হবে এবং উপজেলা পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী হবে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। এসব এলাকাতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচির মাধ্যমে একদিকে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা সরাসরি পর্যবেক্ষণ করে তাদের মতামত জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা করা হবে।

তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ থেকেই এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় কৃষক শক্তি’র আত্মপ্রকাশ হবে। এছাড়া ১৬ জুলাই রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেবেন দলের নেতারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular