নিউজ ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিত জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ এপ্রিল) মাগরিবের নামাজের বিরতিকালে সংসদের ‘মেঘনা গ্যালারি’তে গিয়ে তিনি তাদের প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কথা শোনেন।

সারাদেশ থেকে ২৬ জন জুলাই শহিদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন সংসদে। এ ছাড়া জুলাই গণআন্দোলনে আহত ৩০ জনের বেশি যোদ্ধা গ্যালারিতে ছিলেন। তারা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে একে একে সবার কথা শোনেন। এ সময় প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। তাদের মাথায় হাত বুলিয়ে ও কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।




