ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতজেড আই খান পান্না পেলেন আগাম জামিন

জেড আই খান পান্না পেলেন আগাম জামিন

নিউজ ডেস্ক : হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আগাম জামিন পেয়েছেন। মামলার পুলিশি রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তিনি জামিনে থাকবেন।

জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী আলী আহমেদ খোকন, মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ হোসেনসহ অনেকেই আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন ।

সোমবার (২১ অক্টোবর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের বেঞ্চ তাকে জামিন দেন।

আন্দোলনে আইনজীবী পান্নার বিরুদ্ধে আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার এনে মামলা করা হয় । ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় নাম উল্লেখ করা আসামি মোট ১৮০ জন। ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular