ঢাকা  রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণফোরাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, সানজিদ রহমান শুভ, নাজমুল ইসলাম সাগর, আশেক আলী ও শহিদুল ইসলামসহ অনেকে।

সমাবেশে গণফোরামের নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে পড়ছে। পরিবহন ব্যয় বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং বিভিন্ন সেবা খাতে এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, গত কয়েক মাসে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির উন্নতি হয়নি। তিনি জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের চাপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি শুধু পরিবহন খাতেই নয়, কৃষি, উৎপাদন ও বাজার ব্যবস্থার ওপরও প্রভাব ফেলে। তাই জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে জ্বালানি নীতি নির্ধারণের প্রয়োজন রয়েছে বলে তারা মত দেন।

এদিকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে কর্মসূচি পালন করছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বাজার স্থিতিশীল রাখা এবং জনসাধারণের ওপর চাপ কমানোর দাবি জানানো হয়েছে।-

গণফোরামের কর্মসূচি শেষে নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। দলটির নেতারা জানান, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ভবিষ্যতেও তারা কর্মসূচি অব্যাহত রাখবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular