ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি :  সৈয়দপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাজা (৩২) ওরফে ট্যাপেন্টা রাজাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শহরের সুপার মার্কেট সৈয়দপুর প্লাজায় এক অভিযান পরিচালনা করেন। সেখানে পুলিশের অভিযানে বিষয়টি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজা ওরফে ট্যাপেন্টা রাজা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এ সময় তার পিছনে ধাওয়া করে তাকে আটক করেন পুলিশ। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক রাজা সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকার মো. আকতারের ছেলে। এ ঘটনায় রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

রোববার দুপুরে তাকে নীলফামারীর আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে নীলফামারী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন নিষিদ্ধ ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular