নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৮১২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সম্প্রতি ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। অভিযানকালে ২৭টি গাড়ি ডাম্পিং ও ৩৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



