২০ এপ্রিল ২০২৬ সোমবার ময়মনসিংহ জেলা ও মহানগর গণফোরাম উদ্যোগে ময়মনসিংহ গণফোরাম কার্যালয়ের হানিফ প্লাজায় গণফোরাম-এর ইমেরিটাস সভাপতি ডঃ কামাল হোসেনের ৯০ তম শুভ জন্মদিন উপলক্ষে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কেককাটা অনুষ্ঠানে সভাপত্বি করেন ময়মনসিংহ মহানগর গণফোরাম এর আহ্বায়ক মোঃ সুলতান মাহমুদ ও সঞ্চালনায় করেন ময়মনসিংহ সদর উপজেলা গণফোরাম এর আহ্বায়ক তফাজ্জল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ গণফোরামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. রায়হান উদ্দিন বিশেষ অতিথি কেন্দ্ৰীয় গণফোরাম সদস্য মঞ্জুরুল হক। আরও উপস্থিত ময়মনসিংহ জেলা ছাত্র ফোরাম আহ্বায়ক নাঈম ইসলাম ও নেতৃবৃন্দ ৷




