মর্তূজা, জাবি প্রতিনিধি: ১১ই নভেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘটিকা হতে ট্রান্সপোর্ট এরিয়া থেকে তারা মিছিল নিয়ে শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন ডায়নিং কর্মচারীরা । উক্ত কর্মসূচীতে তারা নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন।
‘স্বাস্থ্যই সকল সুখের মূল”এই স্লোগানকে ধারন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল হল ডাইনিংয়ের অস্থায়ী কর্মচারীগণ ৫৩ বছরের বৈষম্যের শিকার হয়ে আসছেন। ন্যুনতম ৩৩% চাকরী স্থায়ীকরণ অধিকারহরণ, নানান সুযোগ সুবিধা হতে বঞ্চিতকরণ, নামমাত্র বেতন ও কেওবা বিনা বেতনে চাকরি করে আসছেন। তাই তারা ৫৩ বছরের এই বৈষম্যের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, কেন তাদের চাকরী এখনো স্থায়ী হয়নি? এবং ডাক দিয়েছেন “ডাইনিং সংস্করণ বিপ্লব” নামক আন্দোলনের ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন নয়, বরং সকল শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।আমাদের জাবির ডাইনিং কর্মচারী ও তাদের সন্তান এই আন্দোলনে যোগ দেন। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি তবে কেন এই ডাইনিং সেক্টর অবহেলিত থাকবে। যেখানে তাদের দাবি যৌক্তিক এবং এটি তাদের অধিকার।”
উক্ত মানববন্ধনে উপস্থিত কনোজ কান্তি রায় বলেন, ‘বিগত কয়েক যুগ ধরে এই ডাইনিং কর্মচারীদের সাথে বৈষম্য করা হচ্ছে।বারবার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি।”
জাহিদুল ইসলাম ইমন বলেন,’ তাদের দাবী সম্পূর্ণ যৌক্তিক, এবং এটি তাদের ন্যায্য অধিকার। মাত্র ৪৫০০/৫০০০ টাকা দিয়ে বর্তমান সময়ে একটি সংসার চালানো সম্ভব নয়। প্রশাসনের উচিত তাদের দাবীগুলো মেনে নেওয়া। আমরা ছাত্ররা ডাইনিং কর্মচারীদের পাশে আছি।



