ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ডিসেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে মার্কেটে অভিযান

ডিসেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে মার্কেটে অভিযান

নিউজ ডেস্ক : পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে এক মাস সময় দিয়ে আগামী ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান পরিচালনা করা হবে।

পরিবেশ অধিদফতরে মতবিনিময় সভায় রোববার (২০ অক্টোবর) দুপুরে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, জাতি হিসেবে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে পলিথিন ব্যাগ ধরে রাখা হবে নাকি বাদ দেব। উৎপাদনকারীর জন্য যেমন এটি নিষিদ্ধ, ব্যবহারকারীর জন্যও নিষিদ্ধ, তাই ব্যবহার করাও বন্ধ করতে হবে।পহেলা নভেম্বর থেকে সুপার শপে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, পলিথিন কারখানার অনুমোদন নেই, আর এসব কারখানায় শুধু পলিথিন শপিং ব্যাগই তৈরি করা হয়, তা ঠিক নয়। সুতরাং এর সঙ্গে সংশ্লিষ্টদের রুটি-রুজি চলে যাবে তা ঠিক নয়। এটা শুধু অজুহাত হিসেবে সামনে আনা হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্লাস্টিকমুক্তকারীদের পুরস্কৃত করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular