ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধঢাকা আইনজীবী সমিতির বেআইনি কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত আউয়াল পরিবার

ঢাকা আইনজীবী সমিতির বেআইনি কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত আউয়াল পরিবার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আইনজীবী সমিতির দখলবাজি ও ভাঙচুরের শিকার পুরান ঢাকার একটি পরিবার। কোতোয়ালী থানার অধীন ৮/১ নং কোর্ট হাউজ স্ট্রীটের ওই বাসিন্দা ১৯৬৬ সাল থেকে সেখানে আছেন। প্রয়াত এম এ আউয়াল সাহেব সেখানে থাকতেন। সম্প্রতি আইনজীবী সমিতি সেখানে স্থাপনা নির্মাণ করতে চাইলে তাদের সম্পত্তির ওপর ভাঙচুর হয়।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে প্রয়াত আউয়াল সাহেবের পরিবার। তারা এই ভাঙচুর ও দখলকে বেআইনি বলে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আউয়াল সাহেবের নাতি তানজিলা বারী বলেন, আমার দাদা চারুচন্দ্র গং থেকে বায়না চুক্তির আলোকে এই সম্পত্তি পেয়েছেন। ১৯৬৬ সালে তাদের সম্পত্তি রেজিস্ট্রি হয়। সেই সময় থেকে বর্তমান পর্যন্ত তারা সম্পত্তির খাজনা দিয়ে আসছেন। হঠাৎ তাদের সম্পত্তিতে হামলা চালিয়ে ক্ষতি সাধন করে ঢাকা আইনজীবী সমিতির বর্তমান কমিটি। যা ছিল অনাকাঙ্খিত। আমরা আইনজীবী সমিতির উন্নয়ন বিরোধী নই। আইনজীবী সমিতির বেআইনি কর্মকাণ্ডে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

তারা বলেন, ঢাকা আইনজীবী সমিতি তাদের ভবন নির্মাণের কাজ সম্প্রসারণ করলে তা আমাদের ভবনকে স্পর্শ করে। তাদের দাবি অনুসারে ৮ নং হোল্ডিং একটি অর্পিত সম্পত্তি। সেই সম্পত্তির ইজারা তারা ডিসির কাছ থেকে নিয়েছেন বলে জানান। সেই সূত্রে সেখানে তারা ভাঙচুর চালায়। এতে প্রয়াত আউয়াল সাহেবের সম্পত্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

আউয়াল পরিবার ঢাকার ডিসির শরণাপন্ন হোন। ঢাকার ডিসি বিষয়টি সংশ্লিষ্ট অর্পিত সম্পত্তির শাখায় পাঠালে সেখানকার ম্যাজিস্ট্রেট বলেন আপনাদের সম্পত্তির কিছু অংশ ক তালিকাভুক্ত। বিষয়টি এতদিন অবগত না থাকায় আমরা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

এখন সেই সম্পত্তি ক তালিকা থেকে বাদ দিতে উচ্চ আদালতে রিট করেছি। সেই মোতাবেক বিষয় বিচারাধীন আছে। উচ্চ আদালত এই সম্পত্তির ওপর একটি রুল জারি করে। সেই রুল মানছেন না ঢাকা আইনজীবী সমিতির বর্তমান কমিটি। তারা উচ্চ আদালতের রুল পাশ কাটিয়ে অবৈধভাবে জমি ভাঙচুর কাজ করছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারা আরো বলেন ঢাকা আইনজীবী সমিতি ৮ নং হোল্ডিংয়ের কোনো ইজারা পান নাই। সেটা তারা ডিসি অফিস থেকে জানিয়েছে।

আউয়াল পরিবার বলেন, আমরা এই বেআইনি কাজ বন্ধের দাবি জানাই। নিজেদের জমি ফিরে পেতে চাই।

অভিযোগের জবাব দিতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন ধরেননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular