ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালততত্ত্বাবধায়ক রিভিউ শুনানি ১৭ নভেম্বর

তত্ত্বাবধায়ক রিভিউ শুনানি ১৭ নভেম্বর

নিউজ ডেস্ক : বিএনপি, জামায়াতে ইসলামী ও বিশিষ্টজনদের করা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে পৃথক তিন রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করেন।

গতকাল বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গত ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিভিউ আবেদন করেছিলেন। তারও আগে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন রিভিউ আবেদন করেছিলেন ২৭ আগস্ট। অপর চার ব্যক্তি হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। তবে এর বৈধতা নিয়ে রিট করলে ১৯৯৮ সালে রুল জারি করা হয়। তবে রুল শুনানি শেষে ২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয়। ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ। আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় নিয়ে পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular