ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়তথ্য প্রতিমন্ত্রীর সাথে ওনাবের সৌজন্য সাক্ষাৎ

তথ্য প্রতিমন্ত্রীর সাথে ওনাবের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। এক তথ্য মন্ত্রণায়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাৎকালে অনলাইন গণমাধ্যমের বিষয়ে উভয়পক্ষে আলোচনা হয়।

এসময় ওনাব নেতৃবৃন্দ বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ খবর সবার আগে পরিবেশন করে জাতিকে অবহিত করার কাজ পালন করছি আমরা।’ তারা রেজিস্ট্রেশন নবায়ন ফি সহ আরও কিছু সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন।

এসব সমস্যা সমাধানের জন্য তারা কিছু দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে বছর বছর রেজিস্ট্রেশন নবায়ন প্রথা বাতিল করা, নন রেজিস্টার্ড পোর্টাল বাতিল করা, রেজিস্টার্ড অনলাইন পোর্টালসমূহের জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ দেওয়া ইত্যাদি।

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালকে টিকিয়ে রাখার স্বার্থে যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।

ওনাবের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন, অয়ন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular