ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামতারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া ও মিলাদ

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর এমপি নির্বাচিত হওয়ায় মিলাদ ও দোয়া মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভূমিধস বিজয়, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়া এবং ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ইফতার মাহফিল ও মিলাদ-দোয়ার আয়োজন করা হয়।

স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কাওলা সংলগ্ন অলটন জামে মসজিদ প্রাঙ্গণে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি-এর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলাউদ্দিন সরকার টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক, বিমানবন্দর থানা শ্রমিক দল।

এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিশির খোকনসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী সেলিম, আরিফ সরকার, কাউসার নোমান মোল্লা, সাহেব ভূঁইয়া, রাজিব ভূঁইয়া, জুনাদুইয়া, পারভেজ ভূঁইয়াসহ এলাকার মুরুব্বিগণ।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular