ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধতালাবদ্ধ দোকানে মিললো স্ত্রীর মরদেহ

তালাবদ্ধ দোকানে মিললো স্ত্রীর মরদেহ

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে তাসলিমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকার একটি কাঠের দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাসলিমা খাতুনের স্বামী লাল মিয়া পলাতক রয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, ঝিনাইদহ শহরতলীর গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রি লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে ফার্নিচার তৈরির কার করেন। রোববার সকালে লাল মিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা খাতুনও দোকানে আসে। বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা-মা কাউকেই দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছেলে ওই কাঠের দোকানে গেলে ভেতরে তার মা তাসলিমার মরদেহ দেখতে পায়। তখন সে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে লাল মিয়া পলাতক রয়েছে। এটি হত্যাকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular