ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিতিস্তা ইস্যুতে বিএনপির নতুন কর্মসূচি

তিস্তা ইস্যুতে বিএনপির নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে দুই দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির প্রেস উইং জানিয়েছে, এ কর্মসূচি গাইবান্ধায় উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular