ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষত্রিশাল অনলাইন প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন

ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে,(২১ জুন শুক্রবার ২০২৫ ) ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাসস্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড হযরত আলী মার্কেট ৩য় তলায় উক্ত অফিস উদ্বোধনকালে সভাপতিত্ব করেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ।

সঞ্চালনায় ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ হারুন অর রশীদ ফরাজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম জুয়েল সাবেক সহ সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল বিএনপি , মোঃ ফয়জুর রহমান, সাবেক প্রিন্সিপাল বাগান আলিম মাদ্রাসা, মোঃ এস আলম বিশিষ্ট ব্যাবসায়ী,মোঃ শাহাদাৎ আকন্দ বিশিষ্ট ব্যাবসায়ী,এটি এম মনিরুজ্জামান সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক এনপিএস মানবাধিকার শাখা ত্রিশাল উপজেলা ।

আরও উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক রবিউল ইসলাম, আব্দুল কাদের, সোহাগ মিয়া,আব্দুল কাদির, মাসুদ মিয়া,জাকির হোসেন, ফখরুল ইসলাম, ফরহাদ হোসেন,আলমগীর হোসেন প্রমুখ। সন্ধ্যা সাড়ে ছয়টায় অফিস উদ্বোধন করেন। সভাপতি এনামুল হক বলেন সাংবাদিকরা জাতির বিবেক।

তাদের কাছ থেকে দেশ ও জাতী অনেক কিছু পেতে পারে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে একটা সুন্দর সমাজ উপহার দেয়া যায়। অনুষ্ঠানে বক্তরা বলেন সমাজে অধিক সংবাদকর্মীর চেয়ে সৎ দক্ষ কম সংবাদকর্মী ভালো।ফেইসবুকে লিখে সংবাদকর্মী পরিচয় দেয়া অত্যন্ত লজ্জা জনক।ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য কে সততার সাথে সংবাদ প্রচারের আহবান জানান। মাজহারুল ইসলাম জুয়েল বলেন সাংবাদিক হলো জাতীর দর্পন।শুধু সাংবাদিক পরিচয় দিলেই সমাজের পরিবর্তন হবেনা,সমাজের উন্নয়নে তাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular