ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইওলের যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইওলের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এই ঘটনায় তার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকেও দোষী সাব্যস্ত করে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া সাবেক গোয়েন্দা প্রধান রোহ সাং-উনকে ১৮ বছরের কারাদণ্ড, সাবেক পুলিশ প্রধান চো জি-হোকে ১২ বছরের কারাদণ্ড এবং সিউল মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান কিম বং-সিককে ১০ বছরের এবং ন্যাশনাল অ্যাসেম্বলি পুলিশ গার্ডের সাবেক প্রধান মোক হিউন-তায়েকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাদের ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন চাপিয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। ওই সময় বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ংকে আটক করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার অভিযোগেও ইউনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালত বলেছে, আসামিরা এক সপ্তাহের মধ্যে আপিল করতে পারবেন। এই রায় সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুর রায়ের পর এল, যাকে গত মাসে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। -বিবিসি

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular