ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকদাবানলের পর তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত বেড়ে ৯

দাবানলের পর তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিক আবহাওয়ার পরিবর্তনের কারণে টেক্সাস ও দক্ষিণ লুইজিয়ানার মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা সপ্তাহজুড়ে ভারি তুষারপাতে নাজেহাল অবস্থায় দিন পার করছেন। তীব্র ঠান্ডায় বেড়েছে মৃতের সংখ্যাও। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুষারঝড়ের কারণে বরফের চাদরে ঢেকে গেছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ফ্লোরিডা, জর্জিয়া ও আলাবামায় বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষিণ-পশ্চিম লুইজিয়ানায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

সংশ্লিষ্টরা বলছেন, শীতের জন্য প্রস্তুত থাকা খুবই জরুরি, কারণ যেকোনো পরিস্থিতি সামনে আসতে পারে। আগে থেকে প্রস্তুত না থাকলে সমস্যায় পড়তে হতে পারে। যেমন ২০২১ সালে টেক্সাসে প্রচুর শীত পড়েছিল এবং সেসময় পর্যাপ্ত জ্বালানি ছিল না। গ্যাস পাইপলাইন ও অন্যান্য ব্যবস্থাও সুরক্ষিত ছিল না।

অনলাইন ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ বহু ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে হাজারের বেশি ফ্লাইট। কিছু সরকারি দফতরও তুষারপাতের কারণে বন্ধ রয়েছে বলে জানা যায়।

ভারি তুষারপাতের পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির সরকার। এছাড়াও বাসিন্দাদের গাড়ি চালানোর সময় সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। অস্বাভাবিক ঠান্ডার কারণে লুইজিয়ানা, ফ্লোরিডা, মিসিসিপি ও আলাবামাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular