ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকদিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, বন্ধ সব প্রাইমারি স্কুল

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, বন্ধ সব প্রাইমারি স্কুল

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে শীত মৌসুম শুরুর আগেই ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই বাতাসের মানের অবনতি এবং তা ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লির সকল প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ।

এই সিদ্ধান্ত শুক্রবার (১৫ নভেম্বর) থেকেই কার্যকর হচ্ছে। স্কুল বন্ধ হলেও শিক্ষার্থীদের পাঠদানের কাজ চলবে অনলাইনে। এ ছাড়া ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লির পরিস্থিতির উন্নতি ঘটাতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের রাজধানীর মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা সিং বলেছেন, শহরটিকে ঘিরে থাকা ঘন ধোঁয়াশার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে।

মূলত তাপমাত্রা হ্রাস, ধোঁয়া, ধূলিকণা, বাতাসের কম গতি, যানবাহন থেকে ধোঁয়া নির্গমন এবং ফসলের খড় পোড়ানোর কারণে শীতকালে দিল্লি এবং উত্তর ভারতের রাজ্যগুলো প্রতি বছর ধোঁয়াশার সম্মুখীন হয়ে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular