ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসদুর্গাপূজা ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ: রিজভী

দুর্গাপূজা ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ: রিজভী

নিউজ ডেস্ক: দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, তাদের মদদ দিচ্ছে দেশের অভ্যন্তরীণ একটি পক্ষ।

সোমবার (১২ অক্টোবর) প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর স্মরণ সভায় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, পূজা ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, লুটপাটের রাজনীতির পুনরাবৃত্তি করতে চায় না বিএনপি। সংকটের মধ্যেও জনগণকে স্বস্তি দিতে কাজ করছে সরকার।

রিজভী বলেন, আমরা রাজনীতি টাকার জন্য করছি না। এমপিদের জনগণের ভালো মন্দ দেখতে হবে। সারের ডিলার, ঠিকাদারি করার জন্য কেউ রাজনীতি করবেন না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular