ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়দূতাবাসে পাটপণ্যের প্রদর্শণী কর্ণার করার নির্দেশ: এম সাখাওয়াত

দূতাবাসে পাটপণ্যের প্রদর্শণী কর্ণার করার নির্দেশ: এম সাখাওয়াত

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে পাটপণ্যের প্রদর্শণী কর্ণার করার নির্দেশনা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা বলেন, এখন শুধু দেশে নয়, বিদেশেও পাটপণ্যের যথেষ্ট চাহিদা আছে। পরিবেশ দূষণরোধে বিশ্বব্যাপী সচেতনতার কারণে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বেড়েছে। দুবাই, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ পাটপণ্য ব্যবহার ও আমদানিতে আগ্রহ জানিয়েছে। বর্তমান সরকার পলিথিনের বদলে পাটের ব্যাগ চালুর উদ্যোগে দেশের অভ্যন্তরে পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর মতিঝিলে অবস্থিত পাট অধিদপ্তর পরিদর্শনের পর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

দেশে পাটের বীজ উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হবার আহ্বান জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের দেশে প্রায় ছয় হাজার মেট্রিক টন পাট বীজের চাহিদা রয়েছে সেখানে প্রায় একহাজার পাঁচশত মেট্রিক টন বীজ দেশে উৎপাদিত হচ্ছে। পরিকল্পনা ও প্রকল্পের মাধ্যমে পাটের বীজ উৎপাদন বাড়াতে হবে এবং পাট থেকে তৈরী সুতারও উৎপাদন বাড়াতে হবে। ‘

পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিঃ সচিব) জিনাত আরা এ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম, ভবিষৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার, পরিচালক সত্যকাম সেন, উপপরিচালক-সহকারী পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular