ঢাকা  শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদেশ ছাড়ার ও দেশে ফেরার অধিকার নাগরিকের আছে: রুমিন ফারহানা

দেশ ছাড়ার ও দেশে ফেরার অধিকার নাগরিকের আছে: রুমিন ফারহানা

নিউজ ডেস্ক: দেশ ছাড়ার ও দেশে ফেরার অধিকার নাগরিকের আছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারে। এটি সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। বাংলাদেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি। পাশাপাশি বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারিও দেন দলটির নেতা-কর্মীরা।

এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এগুলো হয়। ভিন্নমত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। মিছিল-মিটিং হবে এটাই তো রাজনীতি। এগুলো স্বাভাবিক।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular