ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদেশ জাতির কল্যানে ৩১ দফা সংস্কার বাস্তবায়নের বিকল্প

দেশ জাতির কল্যানে ৩১ দফা সংস্কার বাস্তবায়নের বিকল্প

মশিউর রহমান সেলিম. লাকসাম, কুমিল্লা: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কর্ণেল অবঃ আনোয়ারুল আজিমের কন্যা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলা বলেছেন, দেশ জাতির কল্যানে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১দফা সংস্কার কর্মসূচী বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমি বিশ্বস করি আমার সমস্ত ভালবাসার প্রান এ অঞ্চলের জনগন। আপনারাই আমার আগামী দিনের পথ চলার অনুপ্রেরনা।

তিনি বিগত কয়েক দিন যাবৎ লাকসামে পৌরসভা, উপজেলার উত্তরদা ও পূর্ব নরপাটি ইউপি সহ মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কাউন্সিল ঘিরে শোক সভা, গনসংযোগ, পথসভা ও বিক্ষোভ মিছিল সহ নেতা কর্মীদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি ঢাকার উত্তরার মাইল স্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূঘটনায় হতাহতদের নিয়ে শোক ও বেদনা জানিয়ে বলেন, সন্তান হারানোর বেদনার ছেয়ে বড় শোক আর কিছু হতে পারেনা। এ দূঘটনাকে পুজিঁ একটি চক্র অপরাজনীতি শুরু করেছে। এ ঘটনায় নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরী জাতীয় বীর ও নারী জাতির গর্ব। চলমান রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, আগামী
জাতীয় সংসদ নির্বাচন যত বিলম্বিত হবে ততই অন্তবত্তিকালীন সরকার নানান প্রশ্নের মুখে পড়বে। অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জন প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবন্ধ থাকার আহ্বান ও লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপি একটি চক্রের নোংরা রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি আরো বলেন, দু”উপজেলায় ইউপি দলীয় কাউন্সিল ঘিরে নাটকীয়তা। পদ-পদবী একটি নিদিষ্ট সময়ের জন্য কিন্তু নেতা কর্মীদের ভালোবাসা আজীবনের জন্য। টাকা খরচ করে টোকাই কেনা যায় কিন্তু ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিঃস্বার্থ ভালবাসা ও পরিবর্তনের বার্তা নিয়ে আমরা এক সাথে এগিয়ে যাবো। আমার পিতা মরহুম কর্ণেল আজিমের অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। সফর সংগী হিসাবে পৌর বিএনপি যুগ্ন আহবায়ক হাজী জসিম উদ্দিন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, বিএনপি নেতা চেয়ারম্যান আঃ হাই,

চেয়ারম্যান শরিফ হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাহিদ হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও সেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular