নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে ছিলেন মাহবুবা ফারজানা।
মাহবুবা ফারজানা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সদ্য সাবেক জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের স্থলাভিষিক্ত হচ্ছেন। হুমায়ুন কবীর খোন্দকারকে গত ১২ সেপ্টেম্বর ওএসডি করেছিল সরকার।



