ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নরওয়ের দূতাবাসের কর্মকর্তার সঙ্গে ছাত্রপক্ষের বৈঠক

নরওয়ের দূতাবাসের কর্মকর্তার সঙ্গে ছাত্রপক্ষের বৈঠক

ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষাঙ্গনে নারীর নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দল।

সোমবার (১২ অক্টোবর) ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্সের নেতৃত্বে সংগঠনটির চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফওজিয়া ফারিহা করবী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ মাহমুদুল হাসান আসিফ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব মাহমুদ।

বৈঠকে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষাসহযোগিতা এবং শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বিকাশ এবং উচ্চশিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা এবং নির্ভয়ে শিক্ষাগ্রহণের পরিবেশ নিশ্চিত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। নারীর প্রতি হয়রানি ও বৈষম্য প্রতিরোধে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষার্থীদের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার বিষয়েও মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।

বাংলাদেশ ছাত্রপক্ষ মনে করে, উচ্চশিক্ষার মানোন্নয়ন, নারীর নিরাপত্তা এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের মধ্যে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular