ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনান্দাইলে এক ইউপি সদস্য সহ ৭ জুয়াড়ি গ্রেফতার ॥

নান্দাইলে এক ইউপি সদস্য সহ ৭ জুয়াড়ি গ্রেফতার ॥

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া খেলার অপরাধে ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলামের নির্দেশনায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ময়মনসিংহের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের মানিক মিয়া (৫০), কামাল পাশা (৫৫), খোকন খান (৪৫), মাহাবুবুর রশিদ ওরফে বুলবুল, (৫৫) সুনিল বিশ্বশর্মা, কামরুজ্জামান এবং বাশহাটি গ্রামের আল আমিন ওরফে বাবুল মেম্বার।
নান্দাইল মডেল থানা থানা সূত্রে জানা যায়, ধৃত আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং- ২২(৪)২৬।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, এলাকায় অপরাধমূলক কার্যক্রম ও অসামাজিক কার্যকলাপ নির্মূল করতে জুয়া, চোর ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular