জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে মাটি থেকে প্রায় ৫ ফুট উচ্চতায় কাঠের ধরনাতে গলায় কোমরের বেল্ট জড়িয়ে অর্ধঝুলন্ত অবস্থায় আমিনুল ইসলাম আমিন (১৯) নামে এক বরের রহস্যমৃত্যু ঘটেছে। রোববার (১লা মার্চ) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাটি বাজারের পূর্বপাশে এয়ারটেল টাওয়ার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত আমিনুল ইসলাম আমিন ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুড়ালিয়া গ্রামের নাসিরের পুত্র। তিনমাস আগে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাটি গ্রামের হারুন মিয়ার কন্যা ফাতেমা আক্তার তিন্নীর সাথে মোবাইলের প্রেমের সম্পর্কটি শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই সুবাদে ১ম রোজার দিন আমিন তাঁর শশুর বাড়িতে বেড়াতে আসে। এবিয়ে তিন্নীর পরিবার মেনে নিতে রাজি ছিল না। গত দুইদিন যাবত তিন্নী ও আমিনের মধ্যে মনোমালিন্য চলছিল। একপর্যায়ে ১লা মার্চ রোববার সকাল সাড়ে ১১টার দিকে শশুর বাড়ি থেকে বের হন আমিন। পরে তাঁর স্ত্রী তাকে একাধিকবার মোবাইলে কল দিলে দুইবার ফোন রিসিভ করলেও আমিন শশুর বাড়িতে ফিরে যেতে রাজি হয়নি। পরবর্তীতে আবারও কল দিলে ফোন রিসিভ করে কথা বলেনি আমিন। কিছুক্ষন পর সুরাটি গ্রামের এয়ারটেল টাওয়ার সংলগ্ন স্থানে তাঁর ঝুলন্ত মৃত দেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার বিষয়টি কথিয়ে দেখা হচ্ছে।



