জালাল উদ্দিন মন্ডল,নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, প্রশাসনের একার পক্ষে উপজেলার সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। জনদুর্ভোগ লাঘব, উন্নয়নের গতি বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, যানজট নিরসন এবং মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক পরামর্শের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দিকনির্দেশনায় নান্দাইলকে একটি জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, জালাল মন্ডল, আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, আহসান কাদের মাহমুদ, সারোয়ার জাহান রাজিব, শামছুজ্জামান বাবুল, আবুল হাসেম, শাহজাহান ফকির, ও মোখলেছুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবলাল সরকার এবং নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা
আরো খবর
Continue to the category


