ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনিকলীতে পরিত্যক্ত ছাত্রাবাসে সন্ধ্যায় আগুন: সকালে রহস্যজনক গলিত কঙ্কাল

নিকলীতে পরিত্যক্ত ছাত্রাবাসে সন্ধ্যায় আগুন: সকালে রহস্যজনক গলিত কঙ্কাল

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতেগত বুধবার (২৫ ডিসেম্বর) আনুমনিক সন্ধ্যা ৬.২০ মিনিটে উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎবিহীন পরিত্যাক্ত পুরাতন ছাত্রাবাসে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে পুরাতন ছাত্রাবাসটি পুরে ছাই হয়ে যায়। নিকলী ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় হঠাৎ ওই পরিত্যক্ত টিনশেটের পুরাতন ছাত্রাবাসটিতে আগুন লেগে যায়। এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যগন ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে এবং তখন কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

চাঞ্চল্যকর বিষয় হলো সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রনের পর তাৎক্ষণিক কোন লাশ না পাওয়া গেলেও শুক্রবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে দেখা যায় গলিত একটি অজ্ঞাত মানুষের কংকাল। এ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা-সমালোচনার ধু¤্রজাল সৃষ্টি হয়েছে।

জানা যায়, এটি রহস্যজনক ঘটনা। গতকাল সন্ধ্যায় আগুন নেভানোর সময় হতাহতের কোন ঘটনা ঘটেনি এবং ওই ঘর পরিত্যাক্ত। কিন্তু সকালে পচা গলা কংকালের অবস্থা দেখে এটা রহস্যজনক মনে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: রুস্তম আলী এ প্রতিনিধিকে জানান, আগুন নেভানোর সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী এ ব্যাপারে কোন সদুউত্তর দিতে পারেনি।

অপরদিকে দামপাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ফেরদৌস মিয়া (৪২) এ খবর শুনে ঘটনাস্থল দেখতে এসে কংকালের সাথে থাকা ওড়না দেখে তার মায়ের লাশ বলে দাবি করেন। তিনি আরো বলেন তার মা গত ৭ দিন যাবত নিখোজঁ। আশপাশের এলাকায় খুজলেও থানায় এ ব্যাপারে কোন জিডি করেননি বলে জানান।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, উদ্ধারকৃত কঙ্কালের পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নই। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কঙ্কালের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular