ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ইউপি ভোটের তারিখে পরিবর্তন আসছে, বিব্রত কমিশন

ইউপি ভোটের তারিখে পরিবর্তন আসছে, বিব্রত কমিশন

নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। জুনিয়র বৃত্তি পরীক্ষা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীর সঙ্গে সম্ভাব্য ভোটের তারিখ মিলে যাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় ধাপের সূচিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সংশ্লিষ্টদের মতামত নেওয়ার পর কমিশন সভায় নতুন তারিখ চূড়ান্ত করা হতে পারে।

ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের কথা। সম্ভাব্য সূচিতে প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে নির্ধারণ করা হয়েছিল। তবে এসব তারিখ এখনো চূড়ান্ত তফসিল নয়।

সমস্যা তৈরি হয়েছে দ্বিতীয় ধাপের ১৩ ডিসেম্বরের ভোট নিয়ে। ওই দিন জুনিয়র বৃত্তি পরীক্ষার গণিত পরীক্ষা রয়েছে। পরীক্ষা চলবে ৮ থেকে ১৫ ডিসেম্বর। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান এবং ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে শিক্ষকদের দায়িত্ব পালনের কারণে একই সময়ে নির্বাচন আয়োজন নিয়ে জটিলতার আশঙ্কা রয়েছে।-

অন্যদিকে ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী হওয়ায় তৃতীয় ধাপের ভোট নিয়েও প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে ইসি প্রয়োজনীয় সমন্বয় করে দ্রুত সংশোধিত সূচি ঘোষণা করতে যাচ্ছে। কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের মতামত বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জনস্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular