ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীনীলফামারীতে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন

নীলফামারীতে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি: গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে নীলফামারীতে। জেলা প্রশাসন ও বন বিভাগের বাস্তবায়নে বুধবার শহরের পাঁচমাথা মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সামাজিক বন বিভাগ রংপুরের বন্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম ও ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক ফয়েজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গাছকে স্বাভাবিকভাবে বাঁচতে দিতে এই পেরেক অপসারণ কর্মসূচি শুরু করেছি আমরা। গাছেরও প্রাণ রয়েছে। এই গাছগুলোর উপর পেরেক মেরে নানা প্রচারণা চালানো হচ্ছে এরফলে গাছের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটছে।

নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম জানান, ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় সারাদেশে এই কর্মসূচি চলছে। জেলায় আগামী ২৬ মার্চ পর্যন্ত পেরেক অপসারণ অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular