ঢাকা  বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীনীলফামারীতে ৩১ দফার বিনির্মাণের লক্ষ্যে বিএনপির সদস্য সংগ্রহ

নীলফামারীতে ৩১ দফার বিনির্মাণের লক্ষ্যে বিএনপির সদস্য সংগ্রহ

নীলফামারী জেলা প্রতিনিধি: ৩১ দফার বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। শনিবার (২২ নভেম্বর)সকালে টুপামারী ইউনিয়ন বিএনপির আয়োজনে টুপামারি হাই স্কুল মাঠে প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এতে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক অধ্যক্ষ আকবর আলী, রেদোয়ানুল হক বাবু, আহমেদ আলী বাবু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান চৌধুরী হিরু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে। সদস্য সংগ্রহ অভিযান সংগঠনকে তৃণমূলে আরও গতিশীল করবে বলেও মন্তব্য করেন তারা।

টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইয়েদুর রহমান চৌধুরী মজনু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই মাসুম,টুপামারী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular