ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনেত্রকোণায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

নেত্রকোণায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

নেত্রকোণার পূর্ব শত্রুতার জেরে এক সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) উপজেলার মৌগাতি এলাকায় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ, রফিক মিয়া।

পুলিশ জানায়, জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপি’র কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যার করে।

পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে চারজনকে আহত করলে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।

আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত্যুর বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular