ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষানোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

নিউজ ডেস্ক:  বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের নোট-গাইড ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সম্প্রতি এক নোটিশে এ নির্দেশ দেয় এনসিটিবি।

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলমান আছে। কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও বেগবান করা সংশ্লিষ্ট সবার জাতীয় ও নৈতিক দায়িত্ব। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যপুস্তক প্রাপ্তিতে সহায়তার জন্য পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম শেষের আগ পর্যন্ত সব প্রকার সহায়ক বই মুদ্রণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের বলা হলো।

এদিকে, পাঠ্যবই ছাপার আগে পাণ্ডুলিপি কীভাবে নোট-গাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছাল, তা খুঁজে বের করতে এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল কবীর চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে এনসিটিবি। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া, এনসিটিবির সফটকপি-সিডি তৈরি এবং সরবরাহ কাজের সঙ্গে সংশ্লিষ্ট উইং শাখার কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা যাচাই করতে বলা হয়েছে। একইসঙ্গে জড়িত সব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular