ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসাহিত্য ও সংস্কৃতিপতাকা হলো মায়ের মতন

পতাকা হলো মায়ের মতন

পতাকা
পারভীন সুুলতানা রুবী

পতাকা হলো মায়ের মতন
মা-র বুকে কী তোমরা দাঁড়াও?
পতাকার দাম বোঝো না বলেই
পোড়াও পতাকা, পা’য়ে মাড়াও
পতাকার বুকে শহীদের
খুন, আরও কত ত্যাগ, কষ্ট!
তোমার নয়ন পায় না দেখতে?
বিবেচনা এতো নষ্ট!
পতাকার অবমাননায়,
বুঝালে তোমরা কী নীচ-হীন!
বিকার গ্রস্ত ভাবনা তলে
মনুষ্যত্ব হয়েছে লীন।
তোমার পতাকা,আমার পতাকা
সবার পতাকায় মা’র উত্তাপ
পতাকার এই অপমানে লেখে
ইতিহাস আজ এক মহাপাপ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular