ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতপলিথিন মজুদ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা

পলিথিন মজুদ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি : অবৈধ পলিথিন মজুদ করায় নীলফামারীতে এক ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের নতুন বাবুপাড়া এলাকায় ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ।

অভিযানকালে ৪৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, জরিমানার টাকা তাৎক্ষনিক ভাবে পরিশোধ করেন দোকান মালিক আব্দুর রহিম। এ সময় দোকান মালিককে অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular