নিউজ ডেস্ক: পাকিস্তানের বাণিজ্যিক কেন্দ্র করাচির সড়কগুলো হাজারো গাধার ডাকে মুখরিত হোত। লালন পালনের খরচ ও লাগামহীন নগরায়ণের ফলে এই চিরাচরিত ব্যবসায় ভাটা পড়েছে। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
করাচির দক্ষিনাঞ্চলের পাইকারি বাজার থেকে দেশের অন্যান্য অংশে বিভিন্ন পণ্য পরিবহনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখে গাধা। এ অঞ্চলের অপ্রশস্ত্র সড়কগুলতে গাধায় টানা গাড়ি ছাড়া অন্য পরিবহনের চলাচল বেশ কঠিন। তবে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।
নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা অর্জনের একটি বড় মাধ্যম গাধা। এই প্রাণির সহনশীলতা, লালন পালনের অপেক্ষাকৃত কম খরচ ও স্থিতিশীল আয়-উপার্জনের নিশ্চয়তার কারণে করাচির বাসিন্দাদের কাছে আস্থার প্রতীক গাধা।
যেমন বেড়েছে নগরায়ন, তেমনি, অপরদিকে গাধার খাবারের দামও হয়েছে আকাশচুম্বি। করাচি শহরের আকার-আয়তন পাকিস্তানের স্বাধীনতার আগে যা ছিল, তার তুলনায় ৫০ গুণ বেড়েছে। যার ফলে, শহরের এক মাথা থেকে আরেক মাথায় যেতে গাধার মতো সহনশীল প্রাণির জন্যও দুষ্কর হয়ে পড়েছে।
রাজা নামের একটি গাধার মালিক মোহাম্মাদ আতিফ বলেন, ‘আমরা আমাদের বাপ-দাদার ব্যবসা হিসেবে এখনো গাধা পালছি, তবে আমি চাই আমার সন্তান পড়ালেখা শিখে অন্য কোনো পেশায় যাক।
রাজার পেছনে দিনে প্রায় ৭৫০ রুপি খরচ হয় (বাংলাদেশি টাকায় প্রায় ৩২৫ টাকা), যা এর আগে ২০০ রুপি ছিল (প্রায় ৮৭ টাকা)।
সরকারি হিসাব মতে, পাকিস্তানে প্রায় ৬০ লাখ গাধা রয়েছে। প্রতি ৪০ জন মানুষের জন্য একটি করে গাধা রয়েছে বলে জানিয়েছে সরকারের পরিসংখ্যান বিভাগ।



