নিউজ ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারি সফরে গিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য নয়, বরং পাকিস্তানকে দুর্বল করতেই ভারত ১৯৭১ সালে ভূমিকা রেখেছিল। তার এ বক্তব্য মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। স্পিকারের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশের বিশিষ্ট নাগরিকরা।’
শুক্রবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধের গবেষক, ইতিহাসবিদ, শিক্ষাবিদ, কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দসহ ১৮২ জন এই বিবৃতিতে সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে স্পিকারের বক্তব্যের ঐতিহাসিক ভিত্তি ব্যাখ্যা এবং বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই, পাকিস্তানি সামরিক জান্তার গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে একটি জনযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে বাঙালি জাতি যে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তার চূড়ান্ত পরিণতি অর্জিত হয় ত্রিশ লাখ শহিদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং কোটি মানুষের অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে। এই ইতিহাস কোনো ব্যক্তি, দল কিংবা রাষ্ট্রের রাজনৈতিক সুবিধা-অসুবিধার বিবেচনায় ব্যাখ্যা করার বিষয় নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সহযোগিতা করেছে, তা ইতিহাসে প্রতিষ্ঠিত সত্য। প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা প্রদান, আন্তর্জাতিক জনমত গঠন, কূটনৈতিক তৎপরতা এবং সর্বোপরি ডিসেম্বর মাসে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই বাস্তবতাকে অস্বীকার করা মানে নিজেদের অর্জনকে অস্বীকার করা।
বিবৃতিতে বলা হয়, স্পিকারকে স্মরণ করিয়ে দিতে চাই, তিনি কেবল একটি রাজনৈতিক দলের প্রতিনিধি নন; তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার। তার পদ সাংবিধানিক, রাষ্ট্রীয় এবং জাতীয় ঐক্যের প্রতীক। ফলে তার প্রতিটি বক্তব্যে দায়িত্বশীলতা, ঐতিহাসিক সত্যনিষ্ঠা এবং রাষ্ট্রীয় মর্যাদার প্রতিফলন থাকা অপরিহার্য। বিশেষ করে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের জন্ম-ইতিহাস সম্পর্কে এমন বক্তব্য দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত।
আমরা আরও বলতে চাই, মুক্তিযুদ্ধ কোনো একক রাজনৈতিক দলের সম্পত্তি নয়; এটি বাংলাদেশের সব মানুষের গৌরব, আত্মপরিচয় ও রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ভিন্নমত থাকতে পারে, গবেষণা ও পর্যালোচনা হতে পারে; কিন্তু তথ্য-প্রমাণ উপেক্ষা করে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার কিংবা বিকৃত করার অধিকার কারও নেই। আমাদের বক্তব্য স্পষ্ট- মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের অস্তিত্বের ইতিহাস। এই ইতিহাসের বিকৃতি মেনে নেওয়া হবে না।
বিবৃতিতে সমর্থন করেছেন, কবি নির্মলেন্দু গুণ, লেখক ড. নুরুন নবী, শিশুসাহিত্যিক রহীম শাহ, অধ্যাপক, লেখক ও বিশ্লেষক ড. শামীম আহমেদ, কথাসাহিত্যিক শামস সাঈদ, কবি, কলামিস্ট ও অ্যাক্টিভিস্ট মীর রবি, অ্যাক্টিভিস্ট আকরামুল হক, অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ, সহযোগী অধ্যাপক (আইন বিভাগ, কার্লটন ইউনিভার্সিটি, কানাডা) ড. মাহমুদ হাসান, কথাসাহিত্যিক ড. মুকিদ চৌধুরী, সহযোগী অধ্যাপক (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ড. মাহবুব আলম প্রদীপ, লেখক ও গবেষক সুজাত মনসুর, শিক্ষক ও গবেষক ড. ফরিদ আহমেদ, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, কবি ও প্রকাশক আরিফ নজরুল, কবি ও সম্পাদক হাসান আল আব্দুল্লাহ, চিকিৎসক ডা. সাজিয়া আফরিন, চিকিৎসক ডা. শঙ্খময় ঘোষ, কবি ও চলচ্চিত্র নির্মাতা ড. মাসুদ পথিক, সংগঠক স্বীকৃতি বড়ুয়া, বিজ্ঞান লেখক আবদুল গাফ্ফার রনি, সাংবাদিক আবু সালেহ রনি, জুয়েল রাজ, গবেষক দেওয়ান গৌস সুলতান, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ হরমুজ আলী, রাজনীতিবিদ পঙ্কজ দেবনাথ, মনোয়ারুল ইসলাম মাসুদ, কথাশিল্পী ও অনুবাদক সোহরাব সুমন, সাংবাদিক সাব্বির খান, মেহেদী হাসান, সাংস্কৃতিক কর্মী মিজানুর রহমান খান, কথাসাহিত্যিক ড. সাখাওয়াত নয়ন, পিএইচডি গবেষক তুষার আহমেদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট শায়লা আহমেদ লোপা, কবি ও কলামিস্ট ফকির ইলিয়াস, গীতিকার সিরাজিয়া পারভেজ, লেখক সঞ্জয় সরকার, কবি কাইয়ুম খান, সরোয়ার জাহান, গল্পকার খালেদ চৌধুরী, কবি নূরজাহান নীরা, সৈয়দ হেলাল সাইফ, মাহমুদা সুলতানা, ফারহানা ইলিয়াস তুলি, স্বপ্নীল ফিরোজ, মিলন সব্যসাচী, লেখিকা শামীমা আক্তার, ফারজিনা আক্তার, অ্যাক্টিভিস্ট সরোয়ার সবুর, অভিনেতা স্বাধীন খসরু, জামশেদ শামীম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সংগীতশিল্পী মনিরা রওনক বুবলি, কথাসাহিত্যিক ও সম্পাদক রাশেদ রেহমান, আইনজীবী ও লেখক আয়েশা জেবীন, শিক্ষক ও সাংবাদিক লিটন কুমার ঢালী, সাংবাদিক অসীম কুমার দেবনাথ, গল্পকার ও সম্পাদক আলমগীর মাসুদ, প্রকাশক আলমগীর রুমী, শিক্ষক ও সাংস্কৃতিককর্মী জাহাঙ্গীর হোসেন, কবি ও প্রকাশক অজয় কুমার রায়, লেখক ও গবেষক আলমগীর শাহরিয়ার, সাংবাদিক আপন অপু, পেশাজীবী আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক মেহেদী হাসান, প্রযোজক ও পরিবেশক শেখ শাহ আলম, সাংবাদিক ও কলামিস্ট এইচ এম এ হক বাপ্পি, লেখক ও প্রকাশক রবীন আহসান, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, সাংস্কৃতিককর্মী ও রাজনৈতিক বিশ্লেষক শাহরিয়ার রিয়ন, কবি ডাল্টন সৌভাত হীর, বাচিক শিল্পী মাহমুদুল হাসান, কবি ও গবেষক নিয়াজ আল কাজী, কবি ইলা লিপি, কবি সোহরাব সুমন, সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, কবি ও চারুশিল্পী রিঙকু অনিমিখ, কবি অয়ন্ত ইমরুল, সাংবাদিক মুহাইমিনুল ইসলাম, গীতিকার ও সাংস্কৃতিক সংগঠক শরীফুল ইসলাম সরকার, আবৃত্তিশিল্পী শামীমা আফরোজ হ্যাপি, গণমাধ্যমকর্মী আল আমিন হোসেন, কবি বিমল সাহা, বকুল মোহাম্মদ, ইলিয়াস শাহীন, সোনিয়া দেওয়ান প্রীতি, আব্দুল অদুদ, বাপ্পী চৌধুরী, আলী আকবর বাবুল, সাংবাদিক চন্দন সেনগুপ্ত, সাকিব হাসান, প্রাবন্ধিক ও কবি দীপ্তি ইসলাম, ছড়াকার ও প্রকাশক নাফে নজরুল, কবি ও সাংবাদিক মেহেদী হাসান সোয়েব, শিশুসাহিত্যিক ইমরান পরশ, কবি শামীমা সুলতানা, কবি ও শিশুসাহিত্যিক খালেদ সরফুদ্দিন, কবি কামরুল ইসলাম, ড. সুসান কলিন্স, অধ্যাপক গ্যারি স্টিভেনস, ড. দেবাশীষ ঘোরুই, ড. শামউদ্দিন ইলিয়াস, ড. কাজী এম. রহমান, ড. ময়ূরিকা চক্রবর্তী, ড. গুলেয় কিলিচাসলান, ড. তুষার দাস, মাহবুবুল মুকাদ্দেম, মানানা মাতিয়াশভিলি, ড. শেখ ইস্কান্দার, ডেভিড লুইস, ড. আবদুল আউয়াল, অধ্যাপক বিদিত দে, শুভ বসু, ড. চিন্নাইয়াহ জঙ্গম, ড. মো. হানিফ সিদ্দিকী, মো. রাকিবুল ইসলাম, শ্রাবণী এন্ডো চৌধুরী, ড. অমলেশ ধর, ড. এস এম মাসুম বিল্লাহ, লুৎফর রহমান রিটন, ব্যারিস্টার তাপস কান্তি বল, রানা ইয়াসমিন, গার্গা চট্টোপাধ্যায়, ড. মধুলিকা সামন্ত, আনিসুর রহমান, আবদুল্লাহ আল ইমরান, ড. অর্পিতা এস. মিজান, ড. এ বি এম নাসির, ফরিদা সি. খান, ইলোরা চৌধুরী, গিয়াস উদ্দিন, ড. লুবনা ফেরদৌসী, অধ্যাপক রিদওয়ানুল হক, অধ্যাপক ওমর সেলিম শের, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, অধ্যাপক হোসাইন মনসুর, ড. শালিনা শাহিন, আফসানা কিশোয়ার, ড. মাজহারুল ইসলাম, ফয়েজ খান তৌহিদ, নাজলি কিবরিয়া, ড. ফাইয়াজ আল জামাল, ড. মাসুদুল বিশ্বাস, ড. নাদিম মাহমুদ, ড. নওরিন তামান্না, ড. রায়হান রশিদ, ড. আহমেদ জিয়াউদ্দিন, ড. মাহমুদ হাসান, আজিজুল রাসেল, উম্মে হাবিবা, পারভেজ হাশেম, অধ্যাপক নিরু কে. নাহার, ড. ইয়ামেন হক, ড. ইমতিয়াজ মাসুদ, ড. রায়হান জামিল, জীবনানন্দ জয়ন্ত, বিলকিস নাহার, ক্রিস্টোস কুকিস, ড. কামাল হোসাইন, নাসরিন সুলতানা, গোপা বিশ্বাস সিজার, ড. মোহাম্মদ আবুল হাসনাত, সুজন সেন গুপ্ত, ড. আশফাক এ. আলম, সৌমিক নন্দী মজুমদার, মো. সাজ্জাদ হোসাইন, ড. শামীমা কেকা, ড. এজাজ মামুন, দীপক শীল, মাহবুব টঙ্কু, আযম খান, মঞ্জুরে খোদা টরিক, পারভেজ হাসেম, কবি হেনরী স্বপন, আরিফ জেবতিক, নজরুল কবীর, ডা. মোজাহিদুল হক, সঞ্জীব পুরোহিত, অনিন্দ্য আউয়াল, বিপ্লব প্রসাদ, মনজিল মুরাদ লাভলু, মাশরুরা লাকী।



