ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপাকুন্দিয়ায় দেওয়াল ভেঙ্গে দোকানে দুর্ধর্ষ চুরি

পাকুন্দিয়ায় দেওয়াল ভেঙ্গে দোকানে দুর্ধর্ষ চুরি

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া
উপজেলায় দেওয়াল ভেঙ্গে একটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে জেলার পাকুন্দিয়া বাজারের টিউলিপ ট্রেডার্সে এই চুরির ঘটনাটি
প্রকাশ পায়।

এর আগে শুক্রবার (২৫ জুলাই) দিনগত রাতের কোন এক সময় টিউলিপ ট্রেডার্সের দেওয়াল
ভেঙ্গে চুরি করে চোরের দল।

এ বিষয়ে টিউলিপ ট্রেডার্সের মালিক মো. মোজাম্মেল হক জানান, শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে দোকান খুলে দেখেন সিলিং ভাঙ্গা ওপর দিয়ে ঘরে আলো প্রবেশ করছে। এসময় তিনি সন্ধান করে দেখেন সিলিংয়ের ওপরের দিকের সাইডের দেওয়ালটিও ভাঙ্গা। পরে তিনি আরও দেখেন দোকানের কিছু মালামাল এলোমেলোভাবে মেঝেতে পড়ে আছে এবং ক্যাশবাক্সে রাখা ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। তবে মালামাল কি পরিমাণ নিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি।

পাকুন্দিয়া পৌর বাজার বণিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান দুলাল এ বিষয়ে জানান, চুরির খবর পেয়ে পুলিশসহ দোকানটি পরিদর্শন করে এসেছি। এ বিষয়ে ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে চুরি-ছিনতাই ও ডাকাতি ঠেকাতে প্রায় দেড় মাস আগে পাকুন্দিয়া পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দেড় মাস পার হতে না হতেই ২২ দিনের ব্যাবধানে আবারো বাজারের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত ৩ জুলাই রাতে ভাই ভাই ট্রেডার্স নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনাগুলো তদন্তপূর্বক এর সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular