ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপীরগঞ্জে ইউনিয়ন আ’লীগের সম্পাদক গ্রেফতার

পীরগঞ্জে ইউনিয়ন আ’লীগের সম্পাদক গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে পীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে । মঙ্গলবার রাতে চতরাস্থ নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ।

পুলিশ জানায়, উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত্য খবির উদ্দিনের পুত্র ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া পীরগঞ্জ থানার একটি মামলার আসামী । মামলা নং-২৫, তাং-২৮/০৮/২৪ ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩৮০/৪৩৬/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড । এ মামলায় তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিল । উক্ত রাতে চতরা ইউনিয়ন বিট পুলিশের এসআই হাবিবুর রহমান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে জিয়াউরকে গ্রেফতার করে ।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক বলেন, গ্রেফতারকৃতকে বুধবার কোর্টে প্রেরন করা হয়েছে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular