ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতপীরগঞ্জ মগজ বিহীন লাশ উদ্ধার, গ্রেফতার ১

পীরগঞ্জ মগজ বিহীন লাশ উদ্ধার, গ্রেফতার ১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গত শুক্রবার অজ্ঞাতনামা এক মহিলার মস্তক বিহীন লাশ উদ্ধার।এ ঘটনার সূত্র ধরে শনিবার মস্তকটি উদ্ধার করা হয়েছে। এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের মুনছুর আলী (তারা মন্ডল) এর পুত্র আতিকুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও একাধিক সুত্র জানায়, গত শুক্রবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের সীম ক্ষেত থেকে পুলিশ এক অজ্ঞাত মহিলার মস্তক বিহীন লাশ উদ্ধার করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সিআইডি রংপুর ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ টিম নিশ্চিত হয় উক্ত মহিলা নীলফামারী জেলার জলডাকা উপজেলার পশ্চিম গোল মুন্ডা ফকিরপাড়া গ্রামের মৃত্য রবিউল ইসলামের মেয়ে দেলোয়ারা বেগম(৩১) ।

আরও জানা যায়, পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধারের পর সেদিনই মাথাটি উদ্ধারের জন্য ব্যাপক প্রচেষ্টা চালালেও মস্তকটি উদ্ধার করতে পারেনি।পরে সিআইডি রংপুর ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ টিম এদিকে অনুসন্ধানের এক পর্যায়ে শনিবার পুলিশ আতিকুরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আতিকুর হত্যার দায় স্বীকার করলে পুলিশ তাকে নিয়ে মস্তকটি উদ্ধারে যায় এবং তার দেয়া তথ্য মতে করতোয়া নদীর টোংরারদহ থেকে মস্তকটি উদ্ধার করে। রংপুরের পুলিশ সুপার আবু সাঈম থানায় এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন । এ ব্যাপারে মামলা হয়েছে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular