ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপুকুরে ভেসে উঠলো সিনথিয়ার মরদেহ

পুকুরে ভেসে উঠলো সিনথিয়ার মরদেহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর সিনথিয়া (৭) নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। খেলতে গিয়ে পুকুরে পড়ে সিনথিয়ার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার ও এলাকাবাসী।

জিআরপি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিনথিয়া সালটিয়া গ্রামের মো. রুবেল মিয়ার মেয়ে। শিশুটির মা সুমি বেগম স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং মানুষের বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সিনথিয়া মায়ের সঙ্গেই থাকতো শিশুটি। তাদের বাসা রেলস্টেশনে কাছাকাছি হওয়ায় প্রায় স্টেশনে ঘুরে বেড়াত সিনথিয়া। তবে বুধবার বিকেল থেকে সিনথিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জিআরপি ফাঁড়ি পুলিশে খবর দেন। ফাঁড়ি পুলিশ গফরগাঁও থানা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া বলেন, গফরগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular