ঢাকা  মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedপূর্ণাঙ্গ ভিসা চালুর পথে বাংলাদেশ-ভারত

পূর্ণাঙ্গ ভিসা চালুর পথে বাংলাদেশ-ভারত

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় দেড় বছরের টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ও ভারত তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলাদেশ এরইমধ্যে সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান শুরু করলেও ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে।

শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান যখন ভারত সফর করেন, তখন ঢাকার পক্ষ থেকে তোলা প্রধান বিষয়গুলোর মধ্যে একটি ছিল ভিসা কার্যক্রম স্বাভাবিক করা।

বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থিত হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনসুলার বিভাগসহ ভারতের সকল বাংলাদেশি ভিসা কেন্দ্র সচল রয়েছে।

ঢাকা এখন দিল্লির কাছ থেকে একই ধরনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছে।

ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, গত বছর নিরাপত্তার কারণে ভিসা সেবায় বিধিনিষেধ আরোপ করা হলেও তা পুরোপুরি বন্ধ ছিল না। মেডিক্যাল ও পারিবারিক জরুরি প্রয়োজনে সে সময়ও কেস-টু-কেস ভিত্তিতে ভিসা দেওয়া হয়েছে।

বর্তমানে সক্ষমতার ১৫ থেকে ২০ শতাংশ হারে ভিসা কার্যক্রম চলছে। নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর ভিসা পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপকালে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত রাখতে হয়েছিল, যা ফেব্রুয়ারিতে পুনরায় চালু করা হয়েছে।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular