ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপ্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ মোট ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে এবং অচিরেই ধামরাইয়েও একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে।

আজ ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে কালামপুর যুবক সমিতি আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকের এই বিপুল উপস্থিতিই বলে দিচ্ছে আমরা খেলাধুলাপ্রিয় একটি দেশ। খেলাধুলার মাধ্যমেই আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন আনতে চাই।

দল-মত নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূলের ক্রীড়া অবকাঠামো জোরদারের আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। খেলাধুলা আজ কেবল ঢাকাকেন্দ্রিক নয়, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে। এ সময় তিনি দেশের সব বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করা এবং নির্দিষ্ট গাইডলাইন মেনে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিন্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular