ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জপ্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিবেদক: ‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার লাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী।

‎আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকালে ‎উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থেকে ব্যক্তিগত কাজে সময় ব্যয়, দায়িত্ব পালনের পরিবর্তে স্টলে বসে আড্ডা দেওয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম এবং সরকারি পানি উন্নয়ন বোর্ডের পাথর চুরিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।

‎বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

‎মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular