ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপ্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা

প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা

প্লে-অফের ফিরতি লেগে আজ রাতে রিয়াল মাদ্রিদের আতিথ্য নেবে বেনফিকা। আর পিএসজি লড়বে মোনাকোর বিপক্ষে। দু’টি ম্যাচই শুরু হবে রাত ২টায়।

এই ম্যাচ দিয়ে ১৩ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন সাবেক রিয়াল কোচ হোসে মরিনিও। তবে, লাল কার্ডের কারণে ডাগআউটে দেখা যাবে না বেনফিকা কোচকে। প্রথম লেগে, ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিলো পর্তুগীজ ক্লাবটি। সেদিন জয়সূচক গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন তিনি। যার জেরে সাময়িক নিষিদ্ধ হয়েছেন বেনফিকার আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রেসতিয়ান্নি।

 

এর আগে, লিগে সবশেষ ম্যাচে ওসাসুনার কাছে হেরেছে রিয়াল। জুড বেলিংহ্যাম, মিলিতাও এবং ডিন হাউসেন ভুগছেন ইনজুরিতে। নিষেধাজ্ঞার কারণে নেই ব্রাজিলিয়ান রদ্রিগো।

প্লে-অফের অপর ম্যাচে, বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির আতিথ্য নেবে মোনাকো। এর আগে, প্রথম লেগে ৩-২ গোলে জিতেছে পিএসজি। এবার ঘরের মাঠে মোনাকোকে হারাতে পারলেই মিলবে শেষ ষোলোর টিকিট। দু’দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে পিএসজি।

 

শেষ ৫ লড়াইয়ের ৪টিতেই জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। বিপরীতে মাত্র এক জয় মোনাকোর। লিগ ওয়ানে, নিজেদের সবশেষ ম্যাচে মোনাকো লেন্সের কাছে হারলেও ঠিকই জয় পেয়েছে পিএসজি। ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হবে না উসমান দেম্বেলের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular