নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী |
দেশের বরেণ্য সাংবাদিক , লেখক, উপস্থাপক, ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধ |
ফজলে লোহানীঃ ফজলে লোহানী [ ১২ মার্চ,১৯২৯ – অক্টোবর ৩০, ১৯৮৫ ] বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান “যদি কিছু মনে না করেন”-এর উপস্থাপক হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৫ সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর বড় ভাই ফতেহ লোহানী ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
ফজলে লোহানীর জন্ম ও শিক্ষা জীবনঃ ফজলে লোহানী ১৯২৮ সালের ১২ মার্চ সিরাজগঞ্জ জেলার কাউলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আবু লোহানী ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক ও মা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষিকা। তিনি সিরাজগঞ্জ বিএল স্কুল থেকে ম্যাট্রিক এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাস করেন। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে এমএসসি ক্লাসে ভর্তি হলেও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেননি। তাঁর বড় ভাই ফতেহ লোহানী ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
ফজলে লোহানীর কর্মজীবনঃ ১৯৪৭ সালে ঢাকা থেকে ‘পূর্ব বাংলা’ নামে সাপ্তাহিক পত্রিকা এবং ১৯৪৯ -এ ‘অগত্যা’ নামের নামের একটি জনপ্রিয় মাসিক ম্যাগাজিন প্রকাশ করেন। জন্মভূমিতে সাংবাদিক হিসেবে কয়েক বছর কাজ করার পরে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে বিবিসি তে কাজ করেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে এসে সাংবাদিক এবং লেখক হিসেবে সুপরিচিতি লাভ করেন । তিনি ‘পেনশন’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন |
১৯৮৫ সালের ৩০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে সৃজনশীল, মানবিক এই মানুষটি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন |
লেখা – সংগৃহিত



