ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধফারুক হাসানকে দেখতে হাসপাতালে আমীর খসরু মাহমুদ চৌধুরী

ফারুক হাসানকে দেখতে হাসপাতালে আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক: ফারুক হাসানের উপর হামলার আসামিদের জামিনদাতা বিচারের পদত্যাগ দাবি রাশেদ খাঁনের।জামিন অযোগ্য মামলায় আসামিরা কিভাবে জামিন পেলো, প্রশ্ন রাশেদ খাঁনের।
গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে আমীর খসরু মাহমুদ চৌধুরী।

১০ জানুয়ারি শুক্রবার বিএসএমএমইউতে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া দেখতে আসেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন।

এসময় সাংবাদিক সাথে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফারুক হাসানের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়, আরও নিন্দনীয় আসামিদের জামিন পাওয়া।।ঘটনার পিছনে কারা আছে, সরকারের উচিত তদন্ত করে খতিয়ে দেখা। ফারুক হাসানের প্রতি দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, হাসিনার আমলে আমরা হামলার শিকার হয়েছি,বিচার পায়নি। এখনো যদি হামলার শিকার হই, বিচার না পায়। তালে কোথায় পরিবর্তন হলো? আমরা এই ঘটনায় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও শারমিন মুর্শিদের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। কিন্তু এরপরও আসামিদের জামিন করালো কারা? তারা কি সরকারের থেকেও শক্তিশালী। আমরা কাজের পদত্যাগ দাবি করছি, তিনি কিভাবে, কোন গ্রাউন্ডে জামিন অযোগ্য মামলায় অপরাধীদের জামিন দিলেন? আসামিরা কতোটা মানসিকভাবে বিকারগস্ত যে, জমিনের পর দুধ দিয়ে গোসল করেছে। ঘটনার পিছনের রহস্য উদঘাটন করার আগেই আসামিদের জামিন প্রমাণ করে বিচার বিভাগ স্বাধীন হয়নি। হাসিনার আমলের মত সবকিছু চলছে।

১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম বলেন, আমরা গণঅধিকার পরিষদের সাথে আছি। ফারুক হাসান আমাদের সহযোদ্ধা, হাসিনার পতনে তিনি ভূমিকা রেখেছেন। তার উপর হামলার বিচার না হওয়া দুঃখজনক।

এসময় ফারুক হাসান বলেন, আসামিদের আমি তো ক্ষমা করিনি। তাহলে বিচারক কিভাবে ক্ষমা করে জমিন দিলেন? আমি আসামিদের গ্রেফতার দাবি করছি। আমার পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি হাসপাতালে আর ওরা কিভাবে জামিনে মুক্ত?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular